এ সম্পর্কিত আরও খবর
মেহেরপুরের দুটি আসনই জামায়াতের দখলে
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
-
ছবি: সংগৃহীত
মেহেরপুর জেলার দুটি আসনেই জামায়াত জোট প্রার্থী বিজয়ী হয়েছেন। মেহেরপুর-১ আসনে জেলা জামায়াতের আমির মাওলানা তাজ উদ্দীন খান এবং মেহেরপুর-২ আসনে জামায়াত নেতা নাজমুল হুদা। বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।
মেহেরপুর-১ আসনে জামায়াত জোট প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ২১ হাজার ১৬১ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী মাসুদ অরুন ধানের শীষে পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৭৭৯ ভোট।
মেহেরপুর-২ আসনে জামায়াত জোট প্রার্থী নাজমুল হুদা দাঁড়িপাল্লা প্রতীকে ৯৪ হাজার ৩৬০ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দী বিএনপি প্রার্থী ও সাবেক এমপি আমজাদ হোসেন ধানের শীষে পেয়েছেন ৮৫ হাজার ৯৪১ ভোট।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন