এ সম্পর্কিত আরও খবর
রাজধানীতে যান চলাচল স্বাভাবিক
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১২:৪০ এএম
-
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হবে আজ।
এ উপলক্ষে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। যদিও আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সারাদিন লকডাউন ঘোষণা করা হয়েছে, ভোর ৬টা থেকেই রাজধানীতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজধানীর গুরুত্বপূর্ণ প্রতিটি স্থানে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সন্দেহভাজন পরিবহনগুলোতে চলছে তল্লাশি কার্যক্রম।
ফার্মগেটে দায়িত্বরত পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগের এসআই মফিদুল জানান, আমাদের টিম ভোর ৫টা থেকে ফার্মগেট এলাকায় অবস্থান করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো সংঘর্ষ, অগ্নিকাণ্ড বা মিছিলের খবর পাইনি। পরিস্থিতি স্বাভাবিকই মনে হচ্ছে।
সকালের দিকেই রাজধানীতে বেড়েছে যানবাহনের চাপ। কর্মজীবী মানুষ ছুটছে নিজ নিজ কর্মস্থলে।
কারওয়ান বাজারে হোটেল সোনারগাঁয়ের সামনে দায়িত্বরত হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রাসেল বলেন, আমরা সন্দেহভাজন পরিবহনগুলো চেক করছি, নাশকতার কোনো সরঞ্জাম আছে কি না তা নিশ্চিত হতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত কোনো সংঘর্ষ বা মিছিলের খবর পাইনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন