এ সম্পর্কিত আরও খবর
জামায়াত দেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধীদল : রেজাউল করিম
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২০ পিএম
-
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর প্রতিনিধি: জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিজিত প্রার্থী রেজাউল করিম বলেছেন, আমি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছি। যারা নির্বাচিত হয়েছেন, তারা সরকার গঠন করবেন। আমরা কিন্তু বিরোধী দল। বাংলাদেশের ইতিহাসে বেশি সমর্থন নিয়ে বিরোধী দল।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিভিন্ন অনিয়ম, সহিংসতা ও পরবর্তী পরিস্থিতি নিয়ে এ আয়োজন করা হয়।
রেজাউল করিম বলেন, গণতন্ত্রের সুন্দর হচ্ছে- বিরোধী দল হচ্ছে সরকারের গুরুত্বপূর্ণ অংশ। সে অংশকে যদি অবরুদ্ধ করা হয়, তাদেরকে যদি আবার দমন নিপিড়ন চালানোন হয়, তাহলে আজকে যেভাবে গণতন্ত্র এগিয়ে যাওয়ার জন্য আমরা অগ্রসর হচ্ছি, সেটা বাধাগ্রস্ত হব।
এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের আংশিক) আসনের বিজিত প্রার্থী এসইউএম রুহুল আমিন, সহকারী সেক্রেটারী নাসির উদ্দিন মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্যাহ পাটওয়ারী, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমীর আবুল ফারাহ নিশান ও শহর শিবিরের সভাপতি ফরিদ উদ্দিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন