এ সম্পর্কিত আরও খবর
খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি, সেই কসাই গ্রেপ্তার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২২ পিএম
-
ছবি: সংগৃহীত
নওগাঁর ধামইরহাট উপজেলায় কুকুর জবাই করে খাসির মাংস হিসেবে বাজারে বিক্রয় কাণ্ডের অভিযুক্ত কসাই মো. এনতাজুল (৫৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত সোমবার রাতে উপজেলার নানাইচ এলাকা থেকে তাকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। তিনি জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার এলাকার মৃত অলি শাহ্ এর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত দুলু মিয়া (৫৭) নামক অপর আরও একজন কসাই পলাতক রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানান, গত রোববার ভোরে মঙ্গলবাড়ী এলাকার আলু ক্ষেতে একটি কুকুর জবাই করেন অভিযুক্ত ব্যক্তিরা। সেই জবাই করা কুকুর খাসির মাংস হিসেবে মঙ্গলবাড়ী বাজারে বিক্রয়ের চেষ্টা করেন তারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি স্থানীয়রা জানতে পারলে বিক্রয়ের উদ্দেশ্যে জবাই করা কুকুরের ২৫ কেজি মাংস ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তারা। পরে ঘটনাস্থল থেকে থানা পুলিশ একটি কুকুরের মাথা, চামড়া ও ২৫ কেজি মাংস উদ্ধার করেন। খাসির বদলে কুকুরের মাংস জনগণকে খাওয়ানোর অপরাধে থানায় নিরাপদ খাদ্য আইনে কসাই এনতাজুল ও দুলুর বিরুদ্ধে মামলা করা হয়। সোমবার রাতে কসাই এনতাজুলকে স্থানীয়দের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
ধামইরহাট থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে এনতাজুলকে মামলার মাধ্যমে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অপর আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন