এ সম্পর্কিত আরও খবর
কিস্তির টাকা নিয়ে বাগবিতণ্ডা
পাবনার আটঘরিয়ায় স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম
-
ছবি: সংগৃহীত
পাবনার আটঘরিয়ায় কিস্তির টাকা নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বামীর মারধরে স্ত্রী লাইলী খাতুন (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
মৃত লাইলী খাতুন উপজেলার মাছপাড়া ইউনিয়নের কচুয়ারামপুর গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি সকালে কিস্তির টাকা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
এক পর্যায়ে আব্দুল কুদ্দুস কিল-ঘুষি ও লাথি দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। এতে লাইলী খাতুন গুরুতর আহত হন। পরে তাকে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বুধবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আটঘরিয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন