এ সম্পর্কিত আরও খবর
বালিয়াডাঙ্গীতে জাতীয়তাবাদী তাঁতী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
-
ছবি: সংগৃহীত
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: দেশনেত্রী বেগম খালেদা জিয়া চির অম্লান শক্ত হাতে বাঁধো তাঁতীদল, প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ কাটতে হবে আঁধার রাত এই স্লোগানকে সামনে রেখে বালিয়াডাঙ্গী উপজেলা তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৮ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা তাঁতীদলের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হায়দার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট ইউসুফ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হায়াত নুরুন্নবী, আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট সৈয়দ আলম, সাবেক সহ-সভাপতি আইয়ুব আলী খান ও সাবেক দপ্তর সম্পাদক মুকবুল হোসেন।
এছাড়াও উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল রাজ্জাক, যুবদলের সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক এন্তাজুল হক, ছাত্রদলের সদস্য সচিব আবু সাঈদসহ উপজেলার ৮টি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জাতীয়তাবাদী তাঁতী দল বিএনপির অন্যতম সহযোগী সংগঠন, যা ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেন। তারা অভিযোগ করেন, অতীতে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় কার্যক্রমে বাধা দিয়েছিল এবং এখন সংগঠনকে শক্তিশালী করার সময় এসেছে।
বক্তারা আরও বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান-এর নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে এবং সামাজিক কর্মকাণ্ড বাড়ানো হবে। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন