এ সম্পর্কিত আরও খবর
রমজানে সকল নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে: প্রতিমন্ত্রী সালাউদ্দিন টুকু
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম
-
ছবি: সংগৃহীত
কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ৩১ দফা বাস্তবায়ন করতে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। সেই অনুযায়ী আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিচ্ছি। বাজার নিয়ন্ত্রণে রাখতেও মনিটরিং করা হচ্ছে। আশা করি আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবো। রাজধানী ঢাকার গুরত্বপূর্ণ ২৫টি জায়গায় ন্যায্যমূল্যে নিম্ন আয়ের মানুষের প্রোটিনের চাহিদা পূরণ করতে মাংস, দুধ, ডিম বিক্রি করা হচ্ছে। পর্যায়ক্রমে এটি জেলা পর্যায়েও ছড়িয়ে দেয়া হবে।
শুক্রবার (২০ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
রমজানে নিত্যপণ্যে বাড়তি চাহিদা নিয়ে তিনি বলেন, রমজানে সকল পণ্যের পর্যাপ্ত মজুদ আছে, কোথাও কোন ঘাটতি নেই। সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে বাস্তবায়ন করা হবে। এতে সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।
এছাড়াও টাঙ্গাইলের মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং নিরাপদ টাঙ্গাইল গড়াসহ সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে সকলের সাথে কথা হয়েছে। প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথাও জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্তসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন