এ সম্পর্কিত আরও খবর
শিগগিরই খাল খনন শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
খাল খনন কর্মসূচি আগামী ১৫ দিনের মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শুক্রবার দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার বদেশ্বরী মন্দিরে এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেছেন, “দেশের নদী ও খাল পুনরুদ্ধারে দ্রুত কার্যক্রম শুরু করা হবে। আগামী ১৫ দিনের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় খাল খনন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।”
তিনি বলেন, “দেশের অনেক নদী ও জলাশয় বর্তমানে দখলদারদের কবলে রয়েছে। এসব নদী ও খাল দখলমুক্ত করে পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। জরুরি ভিত্তিতে খননযোগ্য নদী ও খাল চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
ফরহাদ হোসেন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রায় দুই হাজার মাইল খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে সামনে রেখে নতুনভাবে খাল খনন কার্যক্রম শুরু করা হবে।
“নতুন খাল খনন কার্যক্রমে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আবহাওয়ার অনুকূলতা বজায় থাকে।”
সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় নদী ও খাল পুনরুদ্ধার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন