এ সম্পর্কিত আরও খবর
কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে একুশের প্রথম প্রহরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা রাইসুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন, বাংলাদেশ তাঁত বোর্ড কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রাসেল উদ্দিন বাবু, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অ্যাড. জাকারিয়া আনছার মিলন, ফ্যামেলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যাবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস, লোটাস চক্ষু হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ কুমার বিশ্বাস সহ বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয় ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন