এ সম্পর্কিত আরও খবর
শ্রদ্ধা-ভালোবাসায় সিক্ত বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মো.মাঈদুল ইসলাম
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৬:০৭ এএম
-
ছবি: সংগৃহীত
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ অশ্রুসিক্ত ভালোবাসায় বিদায় নিলেন কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মানবিক,জনবান্ধব ও সৃজনশীল উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈদুল ইসলাম। তিনি ঢাকা জেলার দোহার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলী হয়েছেন।
আজ সকালে উপজেলা পরিষদ ত্যাগকালে ইউএনও মাঈদুল ইসলামকে বিদায় জানাতে ছুটে আসেন বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় তারা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন। চারিদিকে সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, সাংবাদিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। সকালে কটিয়াদী পৌর কর্তৃপক্ষের উদ্যোগে বিদায়ী কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়। দুপুরে কটিয়াদী পৌর কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কটিয়াদী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি লাবনী আক্তার তারানা। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো.তরিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ শাহরিয়ার,মোঃ আলমগীর, পৌর নির্বাহী কর্মকর্তা কারার দিদারুল মতিন, সহকারী প্রকৌশলী মহি উদ্দিন আহমেদ প্রমুখ।
কটিয়াদী উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করে। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আছমা আক্তার, কটিয়াদী মডেল থানার তদন্ত (ওসি) হাবিবুল্লাহ খান প্রমুখ।
অন্যদিকে কটিয়াদী সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে নেতৃত্ব দেন কটিয়াদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোফাসেল সরকার, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ মোঃ হামিদুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা ছাত্রদলের আহবায়ক তসিফুল হাসিব, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বকুল মিয়া, সদস্য হুমায়ুন কবির, হালিম হোসেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম তিনি কটিয়াদী উপজেলায় ২০২৪ সালের ১১ নভেম্বর তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কটিয়াদীতে যোগদান করেন। যোগদানের প্রায় ১ বছর পর, তিনি দক্ষতা, সততা, ন্যায়বিচার, আন্তরিকতা এবং সাধারণ মানুষের সাথে ঘনিষ্ঠ সম্পৃক্ততার জন্য প্রশংসা কুড়িয়ে এক দৃষ্টান্তমূলক উদাহরণ স্থাপন করেন। বক্তারা আরো বলেন, তিনি দায়িত্ব পালনকালে সেবার স্বচ্ছতা, গতিশীলতা ও জনবান্ধব পরিবেশ নিশ্চিত করেছেন, যা কটিয়াদী উপজেলার মানুষের মনে চির অম্লান হয়ে থাকবে।
এ সময় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের শুভেচ্ছা বিনিময়সহ তাকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায় জানানো হয়। তার প্রতিক্রিয়ায় বিদায়ী ইউএনও মাইদুল ইসলাম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘দুদিন ধরে রাতে ঘুমাতে পারিনি, ‘কটিয়াদী আমার কাছে দ্বিতীয় পরিবারের মতো ছিল’এখানকার মানুষের ভালোবাসা ও সমর্থন আমি কখনো ভুলব না। তিনি আরো বলেন, কটিয়াদী সাংবাদিকরা বিভিন্ন সমাজসেবা সহ যেকোনো বিষয়ে তাদের আন্তরিক সহযোগিতা সবসময় পেয়ে আসছেন। এ ছাড়া উপজেলা ভূমি কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসের কর্মচারী, উপজেলা কর্মচারী পরিষদ, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন পৃথকভাবে বিদায় সংবর্ধনার আয়োজন করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন