এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে চাঁদাবাজী বন্ধে কঠোর হুঁশিয়ারী দিলেন এমপি আলী আজম
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহে চাঁদাবাজী বন্ধে কঠোর হুঁশিয়ারী দিলেন এমপি আলী আজম
ঝিনাইদহ প্রতেবেদক
পরিবহন খাত, বাসস্টান্ড বিভিন্ন খাতে চাঁদাবাজি বন্ধে কঠোর হুঁশিয়ারী দিয়েছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবুবকর। তিনি বলেছেন, “সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্ট করে ছোট ছোট যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু একটি চক্র সেই খেটে খাওয়া মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে। এই চাঁদাবাজি মেনে নেয়া হবে না। তাদের ছাড় দেয়া হবে না।”
রোববার (২২ ফেব্রুয়ারী) দুপুরে চাঁদাবাজি বন্ধে হরিণাকুন্ডু ও ঝিনাইদহ শহরে মাইকিং কর্মসূচির উদ্বোধন শেষে হরিণাকুন্ডু উপজেলা মোড়ে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম মো. আবুবকর বলেন,“আমাদের সাধারণ মানুষ আলমসাধু চালিয়ে, ভ্যান চালিয়ে, রিকসা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কিন্তু হরিণাকুণ্ডু শহরের কিছু ভাই আছে, যারা এই খেটে খাওয়া মানুষগুলোর কাছ থেকে চাঁদাবাজি করে। এসব চাঁদাবাজদের লজ্জাও লাগেনা।”
তিনি আরও বলেন,“আমরা চাঁদাবাজি বরদাস্ত করবো না। যারাই চাঁদাবাজি করবে, তারা যত বড়ই শক্তিশালী হোক, তাদের ছাড় দেয়া হবে না। যে বা যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, আজ থেকে চাঁদাবাজি ছাড়ুন। যদি চাঁদাবাজি না ছাড়েন, তাহলে আইনগত ভাবে কিভাবে আপনাদের শায়েস্তা করতে হয় তা আমার জানা আছে।”
নবনির্বাচিত এমপি আলী আজম মো. আবুবকর বলেন, যেসব ভাইয়েরা চাঁদাবাজি করছেন, আপনারা এই পথ ছেড়ে দেন। আপনাদের কাজ লাগলে আমার কাছে গোপানে জানান। আমরা আপনাদের কাজের ব্যবস্থা করে দেবো। কিন্তু কোনো ভাবেই চাঁদাবাজি বরদাস্ত করব না।
প্রসঙ্গত, ঝিনাইদহ-২ (সদর-হরিণাকুণ্ডু) নির্বাচনী এলাকায় চাঁদাবাজি, দুর্নীতি, মাদক, অবৈধ মজুতদারি, বাজারে কৃত্রিম সংকট ও সন্ত্রাস বন্ধে মাইকিং শুরু হয়েছে। নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো. আবুবকরের উদ্যোগে এই মাইকিং চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন