এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ নারী আটক
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। নরসিংদী জেলা পুলিশের–এর পক্ষ থেকে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে পুলিশ পরিদর্শক (নিঃ) এরশাদ উল্লাহ, ইনচার্জ, ডিবি (দক্ষিণ জোন), নরসিংদীর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় নরসিংদী মডেল থানাধীন সাহেপ্রতাব মাছিমপুর এলাকায়।
এ সময় জনৈক কামাল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে গলির রাস্তার ওপর থেকে কোহিনূর বেগম (৩৫) নামে এক নারীকে আটক করা হয়। আটক কোহিনূর বেগম কুড়েরপাড় এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম মোঃ আব্দুস সাত্তার খান। তল্লাশিকালে তার কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন