এ সম্পর্কিত আরও খবর
নাটোরে নদীতে মাছ ধরতে গিয়ে মিলল ৫০ রাউন্ড গুলি
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম
-
ছবি: সংগৃহীত
নাটোরের সিংড়া উপজেলায় নাগর নদীতে মাছ ধরতে গিয়ে ৫০ রাউন্ড গুলি পেয়েছে দুই শিশু। রবিবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার কাঁটাপুকুরিয়া মহল্লায় বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায় জাহাঙ্গীর আলমের দুই ছেলে মোস্তাকিম হোসেন (৯) ও জাবের হোসেন (৭)।
এ সময় একটি নীল রঙের প্লাস্টিকের বাক্স পায় তারা। পরে রাতে তাদের বাবা বাক্সটি খুলে তাতে ৫০ রাউন্ড গুলি, পিস্তলের ব্যারেল পরিষ্কার করতে প্লাস্টিকের তৈরি ক্লিনিং রড ও দুটি ব্রাশ পান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে খবর পেয়ে এসব উদ্ধার করে পুলিশ।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুন নূর বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিটি গুলির পেছনে ইংরেজিতে CBC 32 AUTO লেখা আছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন