এ সম্পর্কিত আরও খবর
বিশ্ববিদ্যালয়ে ভর্তি ব্যয়ভার বহন করল ছাত্রদল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১১ পিএম
-
ছবি: সংগৃহীত
আর্থিক সংকটের কারণে ভর্তি অনিশ্চয়তায় পড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)এর নবীন শিক্ষার্থী মো. মুনায়েম ইসলামের সম্পূর্ণ ভর্তি ব্যয়ভার বহন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে মুনায়েমের ভর্তি ব্যয়ভার নেওয়ার ঘোষণা দেন। পরে তার সহায়তায় বিশ্ববিদ্যালয়ে মুনায়েমের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। এ সময় ক্যাম্পাসে ছাত্রদল নেতা আমিরুল ইসলাম বাবু, মো. রাসেল মিয়া, মিনহাজুল আলম, ইয়াসির আরাফাত, সোলাইমান খান সাগর ও ইমরান হোসেন উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
মুনায়েম ইসলামের বাড়ি লালমনিরহাট জেলায়। ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিভাগে প্রথম মেধাতালিকায় স্থান পান। তবে পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
ভর্তি শেষে মুনায়েম বলেন, আর্থিক সংকটের কারণে তিনি দুশ্চিন্তায় ছিলেন। সহায়তা পাওয়ায় সময়মতো ভর্তি সম্পন্ন করতে পেরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন