এ সম্পর্কিত আরও খবর
সুনামগঞ্জে পর্যটকবাহী হাউজবোটে আগুন
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম
-
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী মাছরাঙা নামের একটি হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার আনোয়ারপুর বাজার সংলগ্ন রক্তি নদীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে হঠাৎ করে মাছরাঙা নামের একটি হাউজবোটের মাঝামাঝি অংশ থেকে ধোঁয়া বের হতে শুরু করে। মুহূর্তের মধ্যেই বোটের চারদিকে আগুন ছড়িয়ে পড়ে এবং নৌকার ভেতরের আসবাবপত্র, বিছানা, জেনারেটরসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী হাফিজুর রহমান বলেন, আমরা হঠাৎ আগুনের ধোঁয়া দেখে দৌড়ে যাই। তখন আগুন অনেকটাই ছড়িয়ে পড়ে। বাজারের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন