এ সম্পর্কিত আরও খবর
কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি ইমরান বিশ্বাস
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা শাখার-২০২৬ সেশনের সেটআপ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুষ্টিয়া জেলা শাখার একটি মিলনায়তনে জরুরী দায়িত্বশীল বৈঠকে সভাপতি ও সেক্রেটারি নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকারী পরিষদ সদস্য মোঃ ইউসুফ আলী, কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক জেলা সভাপতি অধ্যাপক সুজাউদ্দিন জোয়াদ্দার, সাবেক কেন্দ্রীয় সহকারী বায়তুলমাল সম্পাদক ও সাবেক জেলা সভাপতি আশিকুল ইসলাম চপল ও কুষ্টিয়া শহর সভাপতি হাফেজ আবু ইউসুফ প্রমূখ।
নতুন কমিটিতে কুষ্টিয়া জেলা সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র মোঃ জাহাঙ্গীর আলম। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী। জেলা সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করবেন ইমরান বিশ্বাস। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ সেশনের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী ।
উল্লেখ্য ২০২৫ সালের ষান্মাসিক (জুলাই) থেকে তারা সভাপতি ও সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন