এ সম্পর্কিত আরও খবর
কুমারখালীতে সাবেক শিবিরের স্মরণীয় ইফতার মাহফিল
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীর আবুল হোসেন অডিটোরিয়ামে কুমারখালী ও খোকসার সাবেক ছাত্রশিবিরের কর্মী,সাথী,সদস্য ও বর্তমান সাথী, সদস্যদের নিয়ে সাবেক শিবির কুমারখালী-খোকসা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ফেব্রুয়ারী) বাদ আছর কুমারখালীর আবুল হোসেন অডিটোরিয়ামে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল হালিম।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রিয় সহকারি অর্থ সম্পাদক আশিকুল ইসলাম চপলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮-কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ও বৃহত্তর কুমারখালীর ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি মোঃ আফজাল হোসেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও কুষ্টিয়া জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা মোঃ জুলফিকার আলী ও ও কুমারখালী ও খোকসা থানা শাখার বিভিন্ন সভাপতি বৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা শাখার সাবেক সভাপতি শরিফুল ইসলাম, বর্তমান জেলা সেক্রেটারি ইমরান বিশ্বাস সহ বর্তমান ও সাবেক বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
বক্তারা বলেন, যে জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি মুক্ত পরিবেশ পেয়েছে সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য প্রয়োজন হলে আমরা আবার আন্দোলন করব তবুও ফ্যাসিবাদ আর প্রতিষ্ঠা হতে দেব না।
উক্ত অনুষ্ঠানে ক্রেস্ট ও ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান করা হয়।
ছাত্রশিবিরের কুষ্টিয়া শহর শাখার সাবেক সভাপতি আমির হোসেন জুয়েলের সঞ্চালনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন আফসার উদ্দিন বালিকা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও রেজাউল করিম।
উক্ত ইফতার মাহফিলের কুমারখালী-খোকসা উপজেলা থেকে প্রায় শতাধিক সাবেক ও বর্তমান কর্মী, সাথী ও সদস্যরা অংশগ্রহণ করতে দেখা যায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন