এ সম্পর্কিত আরও খবর
ইসরাইল ও ইরানের আকাশসীমা বন্ধ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ইরানে হামলার পর বেসামরিক বিমান চলাচলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে ইসরাইল। একই পদক্ষেপ নিয়েছে ইরান। শনিবার সকালে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন স্থানে ইসরাইল ও ইরান যৌথ হামলা চালায়।
প্রতিবেশি ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তারা দেশের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উত্তর ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রয়েছে।
ইরানের রাজধানী তেহরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল। শহরের কেন্দ্রস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কার্যালয়ের কাছে হামলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। তবে হামলার সময় তিনি কার্যালয়ে ছিলেন কি না, তা স্পষ্ট নয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন