এ সম্পর্কিত আরও খবর
ভয়েস অব বিঝাইনগাতীর উদ্যোগে ইফতারসামগ্রী বিতরণ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিনাইনগাতীতে দুই শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় উত্তর বাজার পাবলিক মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব বিঝাইনগাতী-এর উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমে উপজেলার বিভিন্ন এলাকার দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, যুক্তরাষ্ট্রপ্রবাসী একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রধান গবেষক ডা. জাফর ইকবালের আর্থিক সহযোগিতায় এ সহায়তা প্রদান করা হয়েছে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ছোলা বুট, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, মুড়ি ও চিনি।
অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সদর ইউপি সদস্য মো. জাহিদুল হক শনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনাইনগাতী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি আলহাজ মোখলেছুর রহমান খান মুকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রমজান সংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উপকারভোগীরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এমন সহায়তা তাদের জন্য স্বস্তি এনে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন