এ সম্পর্কিত আরও খবর
টাঙ্গাইল জেলা যুবলীগ নেতা মাছুম গ্রেফতার
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১১:২৭ এএম
-
ছবি: সংগৃহীত
টাঙ্গাইল জেলা যুবলীগের নেতা মাছুমকে নিয়মিত মামলায় গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর কাগমারি ফাঁড়ি পুলিশ। জানা যায়, মাছুম টাঙ্গাইল পৌরসভার সন্তোষ এলাকার মেসের মুন্সীর ছেলে। সম্প্রতি সদর থানায় দায়ের করা একটি নিয়মিত মামলায় তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর কাগমারি ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ রাজ্জাক। তিনি জানান, নিয়মিত মামলার আসামি হিসেবে মাছুমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
এ ঘটনায় এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, মাছুম দীর্ঘদিন ধরে যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন