এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে তুলার গোডাউনে আগুন, ব্যাপক টাকার ক্ষতি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে একটি তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীর প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ইসলাম মার্কেট এলাকায় রিয়াজ উদ্দিন মানিকের তুলার গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ইসলাম মার্কেট এলাকায় মঞ্জুরুল হক মোরশেদের এক তলা ভবনের খালি অংশে রিয়াজ তুলার গোডাউন দেয়। অন্য পাশে বাসার মালিক তার মাকে নিয়ে থাকতেন। আগুন লাগার সাথে সাথে মোরশেদ তার মাকে নিয়ে ঘর থেকে বের হয়ে পড়ে। এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও অধিকাংশ তুলা পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রিয়াজ উদ্দিন মানিক বলেন, আগুনে আমার সব তুলা পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তাও বুঝতে পারছি না। এখন আমার পথে বসার অবস্থা সৃষ্টি হয়েছে।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিন কুমার সাহা জানান, তুলার গোডাউন আগুনে পুড়ে ব্যবসায়ীর প্রায় ১০লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। গোডাউনের তিন পাশেই আবাসিক ভবন। আবাসিক এলাকায় এ ধরনের গোডাউন রাখা ঠিক হয়নি।যথা সময়ে আগুন নিয়ন্ত্রণে না আনলে বড় ধরনের বিপদ হতে পারতো। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন