এ সম্পর্কিত আরও খবর
গনপিটুনিতে নিহত এক
রাজশাহীর পুঠিয়ায় ৮ ডাকাত আটক
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:১৯ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজশাহীর পুঠিয়ায় গণপিটুনিতে এক ডাকাত নিহত আরও সাত জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত তিনটার দিকে একটি পিকআপ গাড়ি নিয়ে উপজেলার চকপলাশী গ্রামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮ জন ডাকাত ঢুকে পড়ে। এ সময় এলাকাবাসী টের পেয়ে ডাক চিৎকার ও মাইকে ঘোষণা দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। পরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পিকআপটি আটকে দিয়ে ডাকাতদের ধাওয়া দিয়ে ধরে ফেলে উত্তেজিত জনতা। পরে গণপিটুনিতে নিহত হয় দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের আকরাম আলীর ছেলে শাহীন আলী (৩৫)।
এবিষয়ে সাবেক ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, রাত তিনটার সময় এলাকাবাসী তাদের ঘিরে ফেলে এবং আটক করে পুলিশকে খবর দিয়ে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
আটক ডাকাতরা হলেন, মোঃ শামীম (৩৫) পিতা মোঃ লালু, চকপলাশী, পুঠিয়া, রাজশাহী। শফিকুল ইসলাম (৪৫) পিতা মৃত সোনা মিয়া, জিরানী, আশুলিয়া ঢাকা। রফিকুল ইসলাম (৪০) পিতা জহুরুল ইসলাম, ইমাদপুর, মিঠাপুকুর, রংপুর। মোঃ শাহীন (৪৫) পিতা আকরাম আলী, মাড়িয়া, দূর্গাপুর, রাজশাহী। খানজাহান (৩৫) পিতা মাহি, নানজেগুড়ি, ধামরাই, ঢাকা। সেলিম শেখ (৩০) পিতা সাত্তার শেখ, বামালের চর, ভূঞাপুর, টাঙ্গাইল। মামুন (৪২) পিতা একানদানি সরকার, কুটিবয়রা, ভূঞাপুর, টাঙ্গাইল। রুপচান (৩০) পিতা মোস্তফা, সোনিয়াপাড়া, থানা দেওয়ানগঞ্জ, জামালপুর। উল্লেখ্য যে ওই এলাকায় গত এক মাসে প্রায় সাতটির মতো গরু ও দুটির মতো ভ্যান চুরি হয়ে গেছে বলে, নিশ্চিত করেছেন এলাকাবাসী।
পুঠিয়া থানার ওসি (তদন্ত) দুলাল হোসেন বলেন, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একটি পিকআপযোগে আটজন রাকাত ডাকাতি করতে এসে এলাকাবাসীর হাতে আটক হয় পরে উত্তেজিত এলাকাবাসী মারধর করলে একজন নিহত হয়। এবিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন