এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহ যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহ-যশোর মহাসড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার (২ মার্চ) সকালে শহরের হামদহ এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা ঝিনাইদহ-যশোর মহাসড়কে দীর্ঘদিনের বেহাল অবস্থার কথা তুলে ধরেন। খানাখন্দভরা মহাসড়ক এখন মেঠো পথে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা। ৬ লেন বাস্তবায়নের আগে দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে কঠোর হুশিয়ারিও দেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাসার, সহ সভাপতি মো: আব্দুর সবুর, সহ সভাপতি, আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন