এ সম্পর্কিত আরও খবর
খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা আহত
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ১০:৩৯ এএম
-
ছবি: সংগৃহীত
দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুলনা সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল নেতা সাব্বির (২৭) গুরুতর আহত হয়েছেন। সোমবার (২ মার্চ) রাত ১০টার দিকে নগরীর টুটপাড়া দরবেশ মোল্লা গলির অ্যাডভোকেট আইয়ুব আলীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আহত সাব্বির টুটপাড়া মুজাহিদ সড়কের বাসিন্দা শাহ আলমের ছেলে। রাত ১০টার দিকে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক ছাত্রদল নেতা সাব্বিরকে ছুরিকাঘাতে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।
এ বিষয়ে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পাশাপাশি হামলার কারণ জানতে তদন্ত চলছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন