এ সম্পর্কিত আরও খবর
পবিত্র রমাদান উপলক্ষে ১০০ শিক্ষার্থীর মাঝে অর্থসহ কুরআন উপহার প্রদান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৩ মার্চ ২০২৬, ০২:০০ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পটুয়াখালী প্রতিনিধি: পবিত্র মাহে রমাদান উপলক্ষে অর্থসহ আল-কুরআন উপহার প্রদান কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পটুয়াখালী সরকারি কলেজ শাখা।
মঙ্গলবার বেলা ১১টায় কলেজের অডিটোরিয়াম রুমে আয়োজিত এ অনুষ্ঠানে ১০০ শিক্ষার্থীর মাঝে অর্থসহ পবিত্র কুরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমাদান মাসেই মহান আল্লাহ তাআলা মানবজাতির হিদায়েতের জন্য আল-কুরআন নাজিল করেছেন। আল-কুরআন মানবজীবনের পরিপূর্ণ দিকনির্দেশনা, যা সত্য ও মিথ্যার পার্থক্য সুস্পষ্টভাবে তুলে ধরে।
তারা আরও বলেন, “তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি, যে নিজে কুরআন শিখে এবং অন্যকে শিখায়।” হাদিসের এই বাণীকে সামনে রেখে শিক্ষার্থীদের কুরআন অধ্যয়ন ও তা বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানানো হয়।
আয়োজকরা জানান, রমাদানের চেতনা ধারণ করে আদর্শ সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তরুণদের মাঝে কুরআনের আলো পৌঁছে দিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন