এ সম্পর্কিত আরও খবর
রাতের অন্ধকারে সাব রেজিস্ট্রার অফিসের জমি দখল
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:৪৪ এএম
-
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার অফিসের জায়গা দখল করে ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। দখলদারদের এমন কর্মকাণ্ডে উপজেলাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক সমালোচনা।
মঙ্গলবার (০৩ মার্চ) গভির রাতে সোনাইমুড়ী সাব রেজিস্ট্রি অফিসের পুকুরের উত্তর পূর্ব কোণে ঘটনাটি ঘটে।
বুধবার (০৪ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, ঐ জায়গাতে টিন সেটের ৪ টি ঘর নির্মান করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের অধীনে থাকা এই জায়গাটিতে নতুন ঘর নির্মান করে জায়গা দখল করেছে দখদাররা।সাবরেজিস্টার অফিসের কতিপয় দলিল লেখক, ভেন্ডার ও বহিরাগতরা মঙ্গলবার রাতের আঁধারে দলবল নিয়ে বাঁশ, কাঠ ও সিমেন্টের পিলার দিয়ে ঘর নির্মাণ করে এ জায়গাটি দখল করে নেয় তারা। এর পূর্বেও সাব রেজিস্ট্রি অফিসের জায়গায় ঘর নির্মাণ করে জায়গা দখল করেছে।কেউ বাধা দিলে তা উপেক্ষা করে বিভিন্ন হুমকি দেয়। দখলবাজরা স্থানীয় হওয়ায় এমন প্রভাব দেখাচ্ছে বলে মনে করছেন সচেতনরা।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে সরকারি জমি দখল করেছে দখলবাজরা। সাব রেজিস্ট্রি অফিসের উত্তর ও পূর্ব দিকে বাউন্ডারি ওয়াল না থাকায় স্থানীয় ভূমিখেকু, দলিল লেখক ও ভান্ডাররা অধিকাংশ জায়গা দখল করেছে। অন্যান্য জায়গায়ও দখলে নেয়ার পাঁয়তারা করছে। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে জমিটি দখল মুক্ত করা জরুরী।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক জানান, মঙ্গলবার রাতের আঁধারে জায়গাটি দখল করেছে। এতে সাব রেজিস্ট্রার অফিসের পরিবেশ নষ্ট হচ্ছে এবং সকলের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোনাইমুড়ী সাব রেজিস্ট্রার সিরাজুল ইসলাম বলেন, তিনি শুনে তাৎক্ষণিক বাধা দিয়েছেন। তবে প্রতি রাতে একটু একটু করে কে বা কাহারা ঘর নির্মাণ করে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন