এ সম্পর্কিত আরও খবর
নিজ কক্ষে ইবির নারী শিক্ষক খুন, দুই সহকর্মীসহ ৪ জনের নামে মামলা
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০১:৪৩ পিএম
-
ছবি: সংগৃহীত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজ কল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা নিজ কার্যালয়ে খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে চারজনকে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রুনার স্বামী ইমতিয়াজ সুলতান ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় মামলাটি করেন।
আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, একই বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক মো. হাবিবুর রহমান ও বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমান
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, সকালে ওই শিক্ষকের স্বামী অভিযোগ জমা দিয়েছেন। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার জানায়, এর আগে সকাল ১০টার দিকে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গ থেকে শিক্ষক রুনার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। জোহরের নামাজের পর কুষ্টিয়া শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা হবে। জানাজা শেষে মরদেহ কুষ্টিয়া পৌর গোরস্থানে দাফন করা হবে।
শিক্ষক রুনা কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকার কুষ্টিয়া সরকারি কলেজ মোড়ে বসবাস করতেন। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে নিজ কক্ষে খুন হয়েছেন ইবির সহকারী রুনা। তাকে ছুরিকাঘাতের পর সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহননের চেষ্টা করেন। বর্তমানে ফজলুর রহমান কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন