এ সম্পর্কিত আরও খবর
মাধবদীতে বিএসটিআইয়ের অভিযানে ১ লাখ টাকা জরিমানা
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম
-
ছবি: সংগৃহীত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে মানদণ্ড অনুসরণ না করে ব্যাটারি উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর যৌথ উদ্যোগে মাধবদী এলাকার শীতলবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযানে জিয়াংসু জিং ডিং স্টোরেজ কোং লি. নামের প্রতিষ্ঠানে উৎপাদিত লেড এসিড স্টোরেজ ব্যাটারির গুণগত মান পরীক্ষা ছাড়া এবং সিএম লাইসেন্স গ্রহণ না করে উৎপাদন ও বিতরণের প্রমাণ পাওয়া যায়।
এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিএসটিআই আইন-২০১৮ লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। জনস্বার্থে মানহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন