এ সম্পর্কিত আরও খবর
কিশোরগঞ্জে পাগলা মসজিদে সংবাদ সংগ্রহে সাংবাদিকের ওপর হামলা
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ১২:২৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে নিলাম ডাকার সংবাদ সংগ্রহের সময় স্থানীয় কিছু প্রভাবশালী সিন্ডিকেটের হামলার শিকার হয়েছেন জেলার দুই সাংবাদিক।
বৃহস্পতিবার (৫মার্চ) এ হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চ্যানেল-২৪ ও গ্লোবাল টিভির জেলা প্রতিনিধিরা। হামলায় আহত সাংবাদিকরা হলেন-কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক ও চ্যানেল-২৪-এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল এবং গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পাগলা মসজিদের নিলাম কার্যক্রম চলাকালে পেশাগত দায়িত্ব পালনের সময় একটি সন্ত্রাসী গোষ্ঠী সাংবাদিকদের ওপর হঠাৎ করে অতর্কিত হামলা চালায়। এসময় তাদের মারধর করার পাশাপাশি সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান করে। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে দ্রুত কিশোরগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। রাতে অভিযোগের ভিত্তিতে দু'জন পুলিশ গ্রেফতার করেছে।
সাংবাদিকদের ওপর এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় জেলার সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় সাংবাদিকরা কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন