এ সম্পর্কিত আরও খবর
সাতক্ষীরার পাটকেলঘাটায় সরকারি জমি দখলের অভিযোগ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১২:৫১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
এলাকাবাসীর মতে, স্থানীয় প্রশাসনের কিছু অসাধু ব্যক্তির সহযোগিতায় গোপনে দখল কার্যক্রম চালানোর চেষ্টা চলছে।
ঘটনার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দা পাইলট নামে এক ব্যক্তিকে দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়েছেন।
তদন্তের দাবি এলাকাবাসীর
এলাকাবাসীর মতে, বিষয়টি দ্রুত তদন্ত না হলে সরকারি জমি দখলের প্রবণতা আরও বাড়তে পারে। তারা বলেন,
“সরকারি জমি সাধারণ মানুষের সম্পদ। ক্ষমতার প্রভাব খাটিয়ে যদি এসব জমি দখল করা হয়, তাহলে আইনের শাসন প্রশ্নবিদ্ধ হবে।”
এ কারণে তারা বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান বলেন,
“বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দখলীকৃত স্থানে কোনো অবৈধ স্থাপনা থাকলে তা ভেঙে দেওয়া হবে।”
তবে অভিযোগের বিষয়ে সরুলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মাসুদ রানা ও ইউনিয়ন ভূমি অফিসের নায়েব তারক চন্দ্রে কে একাধিক বার ফোনকল দিলেও বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন