এ সম্পর্কিত আরও খবর
বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:১৫ এএম
-
ছবি: সংগৃহীত
আজ শনিবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। নারীর কৃতিত্বকে স্মরণ ও সম্মান জানাতে এই দিনটি পালন করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।’
১৯০৯ খ্রিষ্টাব্দের ২৮ ফেব্রুয়ারি সর্বপ্রথম আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়। আমেরিকার তৎকালীন সক্রিয় সোশ্যালিস্ট পার্টি ১৫ হাজার নারীর স্মরণে দিনটি উদযাপন করেছিল। যারা কর্মঘণ্টা কমানো, বেতন বৃদ্ধি ও ভোটের অধিকারের দাবিতে নিউইয়র্কের রাস্তায় নেমেছিলো।
এই দিবসকে আন্তর্জাতিকভাবে পালনের চিন্তাটা মাথায় আসে নারী অধিকার নিয়ে কাজ করা আইনজীবী ও সমাজতান্ত্রিক কর্মী ক্লারা জেটকিনের। তিনি তার এই চিন্তাটা জানান, ১৯১০ খ্রিষ্টাব্দে কোপেনহেগেনে নারী শ্রমিকদের এক আন্তর্জাতিক সম্মেলনে। সেখানে ১৭টি দেশের ১০০ জন নারী উপস্থিত ছিলেন, এবং তারা সর্বসম্মতিক্রমে তার এই প্রস্তাব মেনে নেন।
১৯১১ খ্রিষ্টাব্দের ১৯ মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডের এক মিলিয়নেরও বেশি লোক আন্তর্জাতিক নারী দিবস পালন করেছিলো। জাতিসংঘের স্বীকৃতি পেতে এই দিনটির ১৯৭৫ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময় লেগেছিলো। তারপর থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন