এ সম্পর্কিত আরও খবর
দিনাজপুরের খাল খনন কার্যক্রম পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রী
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:৪১ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
দিনাজপুর প্রতিবেদক: দিনাজপুরের কাহারোল উপজেলায় চলমান ১২ কিলোমিটার খাল খনন কর্মসূচি পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি।
রবিবার দুপুর ১২টায় উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর সাহাপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে তিনি খাল খননের অগ্রগতি ও কার্যক্রম পরিদর্শন করেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি এবং দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার আমিনুল ইসলাম, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং দিনাজপুর জেলার পুলিশ সুপার জেদান আল মামুনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন