এ সম্পর্কিত আরও খবর
পরিবারের দাবি হত্যাকাণ্ড
কটিয়াদীতে স্কুলশিক্ষার্থী স্মৃতির রহস্যজনক মৃত্যু
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৭:৫৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিবেদক: কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুলশিক্ষার্থী সুমাইয়া আক্তার স্মৃতি (১৬)-এর রহস্যজনক মৃত্যু নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। পরিবার এটিকে হত্যাকাণ্ড দাবি করে সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
লোহাজুরী ইউনিয়নের পূর্বচর পাড়াতলা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিহতের স্বজনরা অভিযোগ করেন, ঘটনাটিকে অপমৃত্যু হিসেবে দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। ঘটনার পাঁচ দিন পার হলেও রহস্য উদ্ঘাটন না হওয়ায় তারা হতাশা প্রকাশ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পূর্বচর পাড়াতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী স্মৃতি ও একই এলাকার আকরাম হোসেনের মধ্যে সম্পর্ক ছিল। গত বছর জুনে তারা বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে আকরামের বাড়িতে বসবাস শুরু করেন।
গত ৪ মার্চ ভোরে আকরামের বাড়ি থেকে স্মৃতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ঘটনার পর থেকে আকরামসহ তার পরিবারের সদস্যরা পলাতক বলে অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে স্মৃতির ফুফু তামজিমা আক্তার দাবি করেন, স্মৃতিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার শরীরে আঘাতের চিহ্ন ছিল। তারা হত্যা মামলা নেওয়ার দাবি জানান।
কটিয়াদী মডেল থানার ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন