এ সম্পর্কিত আরও খবর
মাদক নিয়ে দ্বন্দ্ব: কুষ্টিয়া শহরে বন্ধুর হাতে বন্ধু খুন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৮:১২ পিএম
-
ছবি: সংগৃহীত
কুষ্টিয়া প্রতিবেদক: কুষ্টিয়া শহরে মাদক সংক্রান্ত দ্বন্দ্বের জেরে বন্ধুর হাতে বন্ধু খুন হওয়ার ঘটনা ঘটেছে। নিহত সাগর পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর প্রায় ১টার দিকে কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এসে সাগরকে কুপিয়ে গুরুতর জখম করে। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের ছোট ভাই জানান, ঘটনার প্রায় এক ঘণ্টা আগে প্রবাল, ভিকি ও বিজয় নামের কয়েকজন সাগরকে মারধর করে এবং তাকে হুমকি দিয়ে যায়।
স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত প্রবাল নিহত সাগরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। তারা দীর্ঘদিন ধরে মাদক সেবন ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। মাদক সংক্রান্ত বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সুষ্ঠু তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
নিহত সাগরের পরিবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এদিকে স্থানীয়দের একটি অংশের অভিযোগ, কুষ্টিয়ার সদ্য বিদায়ী জেলা প্রশাসক ইকবাল হোসেনের অপসারণের পর থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে এবং অপরাধীরা মাথাচাড়া দিয়ে উঠছে।
সম্পাদক ও প্রকাশক: ফরিদ উদ্দিন আহমেদ
ঠিকানা: ১৩/পি, বীর উত্তম সি.আর.দত্ত রোড, নাসির পয়েন্ট, ২য় তলা, বাংলামটর, ঢাকা-১০০০
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন