এ সম্পর্কিত আরও খবর
নাটোরে মহাসড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:৪১ এএম
-
ছবি: সংগৃহীত
নাটোরের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তরমুজ পাম্প এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) সকালে স্থানীয় লোকজন মহাসড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়।
পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়া বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন