এ সম্পর্কিত আরও খবর
পিরোজপুর-৩ আসনে এনসিপি প্রার্থী হলেন ড. শামীম হামিদী
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০২:৪৯ এএম
-
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইউনিভার্সিটি টিচার্স ফোরাম (ইউটিএফ)-এর সদস্য সচিব, শিক্ষক ও সমাজবিজ্ঞানী ড. শামীম হামিদী।
মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ড. শামীম হামিদী বলেন, মঠবাড়িয়াকে মাদকমুক্ত, শিক্ষায় অগ্রগামী ও কর্মসংস্থানে সমৃদ্ধ একটি বৈষম্যহীন ‘মডেল মঠবাড়িয়া’ হিসেবে গড়ে তোলাই হবে তাঁর প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, স্থানীয় সমস্যাগুলো চিহ্নিত করে শিক্ষা–চাকরি–উন্নয়ন–অবকাঠামো—সবখাতেই যুগোপযোগী পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
নির্বাচনে শাপলা–কলি মার্কায় ভোট দিয়ে উন্নয়নযাত্রায় তাঁকে অংশীদার করার আহ্বান জানান তিনি। তরুণ ভোটারদের মধ্যে তাঁর প্রার্থিতা নিয়ে ইতোমধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে বলে স্থানীয় এনসিপি নেতারা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন