এ সম্পর্কিত আরও খবর
অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার
লঞ্চের কেবিনে একা পেয়ে কলেজ শিক্ষার্থীকে ধর্ষণ
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০৩:১৭ পিএম
-
ছবি: সংগৃহীত
রাজধানীর এক কলেজ শিক্ষার্থীকে লঞ্চের কেবিনে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার (৮ মার্চ) হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে নির্যাতনের শিকার হওয়ার কথা জানান ওই শিক্ষার্থী।
সোমবার (৯ মার্চ) রাতে মামলা হওয়ার পর মোহাম্মদ সাকিব উদ্দিন (২৬) ও মোহাম্মদ নুরুজ্জামান মিঠু (৩২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কোতোয়ালি থানার ওসি শাহ্ মো. ফয়সাল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি গণমাধ্যমকে বলেন, গত রোববার হাতিয়ার তমরুদ্দি লঞ্চঘাট থেকে ঢাকাগামী ফারহান-৪ লঞ্চে আসার পথে নির্মম নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ করেছেন ওই শিক্ষার্থী।
ওসি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী ও গ্রেপ্তারকৃত দুজন একই এলাকার। ওই শিক্ষার্থীকে তার বাবা লঞ্চে উঠিয়ে দিয়ে চলে যাওয়ার সময় সাকিব উদ্দিন ও নুরুজ্জামানকে দেখতে পান। মেয়ের বাবা ওই দুজনকে চিনতে পেরে তাদের সঙ্গে কথা বলেন। মেয়েকে তার বাবা লঞ্চে রেখে চলে গেলে দীর্ঘ লঞ্চযাত্রা ও কেবিনে একা থাকায় ছেলে দুজন কথা বলার সুযোগ নিয়ে তার ওপর নির্মম নির্যাতন চালায়।
ওসি ফয়সাল আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার পর ভিকটিমকে নিয়ে হাসপাতালে ভর্তি করে আসামিদের গ্রেপ্তারে মাঠে নামি। গতকাল সোমবার দিনভর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তার ভাই বাদী হয়ে সোমবার রাতে মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন