এ সম্পর্কিত আরও খবর
কক্সবাজার থেকে ২০০০ কেজি সামুদ্রিক প্লাস্টিক রিসাইকেল করেছে বিদ্যানন্দ
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ০৫:৪২ এএম
-
ছবি: সংগৃহীত
মেরিন দূষণ প্রতিরোধে কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়া নগরে দিনব্যাপী প্লাস্টিক এক্সেঞ্জ করমসূচী পালন করেছে বিদ্যানন্দ। সেখানে আজ সমুদ্র পাড়ের ৬০০ টি প্রান্তিক পরিবার ফেলনা প্লাস্টিক জমা দিয়ে খাদ্যদ্রব্য ক্রয় করার সুযোগ পেয়েছেন। মোট ২ মেট্রিক টন প্লাস্টিকের বিনিময়ে প্রায় ১.৫ লক্ষ টাকার খাদ্যসামগ্রী পেয়েছেন প্রান্তিক মানুষ।
কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় এই কাযক্রম পরিচালিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, প্রায় ১৬ ধরনের নিত্যপন্য দিয়ে সুপারশপ সাজিয়েছে বিদ্যানন্দ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যেখানে ১ কেজি প্লাস্টিক দিয়ে পাওয়া যাচ্ছে ৬ টি ডিম, ১ কেজি প্লাস্টিকে ১ কেজি চাল, ৫ কেজি প্লাস্টিকে ১ লি: তেল, ২ কেজি প্লাস্টিকে ১ কেজি ডাল ইত্যাদি।
প্লাস্টিক দিয়ে বাজার করতে আসা স্থানীয় বাসিন্দা খাদিজা খাতুন বলেন, "মাইকিং শুনে ১ সপ্তাহ ধরে প্লাস্টিক কুড়িয়ে ১৫ কেজি প্লাস্টিক জমিয়েছি। এগুলো দিয়ে আজ প্রায় ৯০০ টাকার বাজার করেছি। এগুলো ভাংগারির দোকানে নিয়ে গেলে ৩০০-৪০০ টাকার বেশি পেতামনা। এরকম বাজার বার বার বসলে আমি বীচ থেকে প্লাস্টিক কুড়িয়ে জমিয়ে রাখব"
বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক মুবারক বলেন "কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা প্রতি বছরই পুরো কক্সবাজার ও সেন্টমারটিনে ৪ মাস ব্যাপী এই কাযক্রম পরিচালনা করে থাকি। এই চার মাসে সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমে ১ লক্ষ কেজি সামুদ্রিক প্লাস্টিক সংগ্রহ করে ১০০% রিসাইকেল করার পরিকল্পনা নিয়ে আগাচ্ছি। ইতিমধ্যে ২৩০০০ কেজি কালেক্ট করা হয়েছে"
প্রকল্প ব্যবস্থাপক রানা আহমেদ বলেন "প্লাস্টিক ব্যবহার ও সংগ্রহে মানুষের অভ্যাসগত পরিবর্তন ছাড়া প্লাস্টিক দূষণ রোধ করা সম্ভব না। তাই মানুষ ও পযটকদের মধ্যে অভ্যাসগত পরিবর্তন ও সচেতনতা তৈরিতে আমরা ইনোভেটিব সব আইডিয়া নিয়ে কাজ করে যাচ্ছি। সংগৃহিত প্লাস্টিকের একটা অংশ দিয়ে সৈকতে ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন