এ সম্পর্কিত আরও খবর
কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৯:৪৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
কুষ্টিয়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে পৌরসভার বাহরুল উলূম বালিকা মাদ্রাসা ও এতিম খানায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয় ।
কুমারখালী প্রেসক্লাবের সভাপতি লিপু খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাড. জাকারিয়া আনছার মিলন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি শাকিল আহমেদ তিয়াস, নোভা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক শেখ বদর,
কুমারখালী প্রেসক্লাবের সহ-সভাপতি মনোয়ার হোসেন, জাকের আলী শুভ, সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর লিটন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক নয়ন শেখ, কোষাদক্ষ্য মাহমুদ হাসান, নির্বাহী সদস্য খন্দকার তুহিন আহম্মেদ, শাহীন বিশ্বাস, খাইরুল আলম সবুজ, সদস্য আসাদুজ্জামান, লিটন, রবিন, মান্নান, লিংকন, সহ অনেকে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গলকামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাহরুল উলূম বালিকা মাদ্রসার ব্যাবস্থাপনা পরিচালক মাওলানা দেলোয়ার হোসেন মাজহারী।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন