এ সম্পর্কিত আরও খবর
স্ত্রীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, ঘাতক স্বামীর ফাঁসির দাবি
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম
-
ছবি: সংগৃহীত
জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেয়ার চেষ্টার ঘটনায় ঘাতক স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে শহরের দয়াময়ী মোড়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন নিহতের ছোট ভাই অ্যাডভোকেট আবু ফাহাত তৌকির, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, চিকিৎসক মনিরুজ্জামানসহ নিহতের স্বজনরা। বক্তারা দ্রুত সময়ের মধ্যে বিচারকাজ সম্পন্ন করে স্বামী হোসেন তাইফুরের ফাঁসির দাবি করেন।
পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাতে ধারালো অস্ত্রসহ দিয়ে তাহমিনা আক্তার তানিয়ার ওপর হামলা চালিয়ে হত্যা করে স্বামী তাইফুর। পরে বিছানায় মরদেহ রেখে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এ সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে খবর দিলে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত স্বামী তাইফুরকে আটক করে পুলিশ। পরদিন নিহতের ভাই বাদী হয়ে হোসেন তাইফুরকে আসামি করে জামালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন