এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে ঈদবাজার বিতরণ
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০২:০৭ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ঝিনাইদহ প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে সাড়ে ৭ হাজার দরিদ্র-অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ ও ঝিনাইদহের বিশিষ্ট শিল্প পরিবার ‘জোহান পরিবার’র পক্ষ থেকে এসব খাদ্য সামগী বিতরণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের আরাপপুরে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও জোহান অ্যাগ্রো ও জোহান ড্রিম ভ্যালীর মালিক মোয়াজ্জেম হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন সহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ দিন সকাল থেকেই ঝিনাইদহ শহর ও আশেপাশের এলাকা থেকে কার্ডধারী সুবিধাভোগীরা খাদ্য সামগ্রী বিতরণ স্থলে আসতে শুরু করেন। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি চাল, এক কেজি চিনি ও এক কেজি সেমাই বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে খাদ্য সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যরা। সেই সঙ্গে সমাজের দরিদ্র জনগোষ্ঠীর পাশে আরও সহায়তার হাত বাড়িয়ে দিতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান তারা।
জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন বলেন, রমজান মাস রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই মাসে প্রতিটি ইবাদত বন্দেগীর সওয়াব বহুগুন বেশি। এ মাসে বেশি বেশি দান-সদকাহ করা উচিত। দরিদ্র মানুষের মুখে সামান্য সুখের হাসি ফোটানো অনেক কঠিন। তবে আমরা চেষ্টা করতে পারি এবং আমরা গরিব মানুষের পাশে দাঁড়াতে পারি। আসুন আমরা সকলেই দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াই।
খাদ্য সামগ্রী বিতরণকালে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, ঈদের খুশি ভাগাভাগি করার জন্য আজকের এই উদ্যোগ। ধনী-গরিব সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। সবার প্রতি অনুরোধ জানাবো, আপনারা সাধ্য ও সামর্থ্য অনুযায়ী প্রতিবেশি ও অসহায় মানুষের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন