এ সম্পর্কিত আরও খবর
শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- ডেস্ক রিপোর্ট
- প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৪ পিএম
-
ছবি: সংগৃহীত
বিদ্যুৎ লাইনের উন্নয়নমূলক কাজের জন্য আগামী শনিবার (১৪ মার্চ) সকাল থেকে ৬ ঘণ্টা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসির (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্ত করার জন্য শিবগঞ্জ ৩৩ কেভি লাইন স্থানান্তর কাজের জন্য শনিবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন