এ সম্পর্কিত আরও খবর
ডেঙ্গু প্রতিরোধে পটুয়াখালীতে জেলা প্রশাসনের র্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৩:১৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
ডেঙ্গু প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে র্যালি, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের লঞ্চঘাট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মদিনা মসজিদ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুয়েল রানা, সিভিল সার্জন ডা. মো. খালেদুর রহমান মিয়া, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, জেলা বিএনপির সদস্য মাকসুদ বায়জিদ পান্না মিয়া, পটুয়াখালী চেম্বার অব কমার্সের সভাপতি কামাল হোসেনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
আলোচনা সভা শেষে বেলুন ও ফেস্টুন উড়িয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। পরে তিনি শহরের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন