এ সম্পর্কিত আরও খবর
নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র্যালি
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৫:৫২ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করতে র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৪ মার্চ) নরসিংদী সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
র্যালিতে উপস্থিত ছিলেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক, ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ এম এম মিজানুর রহমান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু কাউছার সুমনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
র্যালি শেষে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ প্রতিষ্ঠানকে পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহের শনিবার এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিন নরসিংদীর দুইটি ১০০ শয্যা হাসপাতালসহ জেলার পাঁচটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ১০টায় একযোগে এ কর্মসূচি পালন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন