এ সম্পর্কিত আরও খবর
জেলেদের জন্য ইজারা প্রথা বন্ধের ইঙ্গিত: “জাল যার, জল তার”—নুরুল হক নূর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নূর বলেছেন, জেলেদের মাছ ধরার ক্ষেত্রে ইজারা প্রথা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “জাল যার, জল তার—জেলেদের মাছ ধরতে আর ইজারা দিতে হবে না।”
সোমবার (১৬ মার্চ) দুপুরে গলাচিপা পৌরসভার শান্তিবাগ এলাকায় দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির আওতায় গলাচিপা খাল ও এর শাখা খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সামাজিক সুরক্ষা কর্মসূচির সুবিধা বণ্টনে কোনো দলীয় প্রভাব চলবে না এবং ঈদ উপলক্ষে ভিজিএফের চালসহ সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে হবে।
এ সময় তিনি চরাঞ্চলের বৈধ জমির মালিকদের জমি ভোগের সুযোগ নিশ্চিত করা এবং লিজ দেওয়া জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বণ্টনের কথাও উল্লেখ করেন। অনুষ্ঠানে পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. শহীদ হোসেন চৌধুরীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন