এ সম্পর্কিত আরও খবর
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৮ এএম
-
ছবি: সংগৃহীত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক বাংলাদেশী আহত হয়েছেন। বুধবার মহেশপুর ৫৮ বিজিবির অধিনস্ত শ্যামকুড় বিওপির মেইন পিলার থেকে প্রায় ৫০ গজ ভারতের অভ্যন্তরে ফটিককারী নামক স্থানে এ ঘটনা ঘটে।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায়নমহেশপুর থানার ওসি মেহেদী হাসান এসব তথ্য নিশ্চিত করেন।
আহত উজ্জল হোসেন মহেশপুর উপজেলার মাইলবাড়িয়া বসতিপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার ভোরে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে উজ্জ্বল হোসেন। এসময় ১৯৪ বিএসএফ ব্যাটেলিয়নের অধীন ফটিকারি ক্যাম্পের টহল দল তাকে লক্ষ্য করে ১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে আহত হন।
গুলিবিদ্ধ উজ্জ্বল হোসেন সীমান্তে মাদক চোরাচালান ও মানব পাচারের সঙ্গে জড়িত থাকতে পারে স্থানীয় ও গোয়েন্দা সূত্রে জানা গেছে।
জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় বুধবার দুপুরে উজ্জ্বল হোসেনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুর রহমান বলেন, সীমান্তে মাদক ও মানব পাচারের সঙ্গে উজ্জ্বল হোসেন জড়িত ছিল বলে আমরা নানা গুঞ্জন জানি। ঘটনার দিন সীমান্ত পার হয়ে ভারতে পারাপারের সময় সে গুলিবিদ্ধ হয়েছে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, উজ্জল হোসেন নামে একজন চোরাকারবারি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আহত হয়েছে বলে জেনেছি। বর্তমানে তিনি যশোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গুলিবিদ্ধ ব্যক্তি আশংকামুক্ত বলেও খবর পেয়েছি।
এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের কোনো অফিশিয়াল বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন