এ সম্পর্কিত আরও খবর
রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০৯:০৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীর তীর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব। র্যাব-৫ এর রাজশাহী সদর কোম্পানির একটি দল বুধবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার রাওথা বালুরঘাট এলাকায় এ অভিযান চালায়।
বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এ তথ্য জানিয়েছে। র্যাব জানায়, আশপাশের স্থানীয় লোকজন এই অস্ত্র ও কার্তুজের প্রকৃত মালিক সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি। ফলে এসব অস্ত্র কারা সেখানে রেখে গেছে বা এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে র্যাবের প্রাথমিক ধারণা, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কোনো সন্ত্রাসী চক্র পার্শ্ববর্তী দেশ ভারত থেকে অস্ত্র সংগ্রহ করে আনার সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সেগুলো ফেলে পালিয়ে যেতে পারে।
উদ্ধারকৃত রিভলবার ও কার্তুজ জিডি মূলে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে র্যাব।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন