এ সম্পর্কিত আরও খবর
লক্ষ্মীপুরে জেনিথ লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকের মৃত্যুদাবী চেক হস্তান্তর
- নিউজ এক্সপ্রেস ডেস্ক
- প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৩:২৬ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: জেনিথ লাইফ ইন্স্যুরেন্স পিএলসির লক্ষ্মীপুর শাখায় গ্রাহকদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। এসময় দিদার হোসেন (১৯) গ্রাহকের মৃত্যুতে তার পরিবারের হাতে ৮৩ হাজার টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জেলা শহরের শাহজাহান কামাল ভবনে ইন্স্যুরেন্সের লক্ষ্মীপুর শাখা কার্যালয়ে এ আয়োজন করা হয়।
ইইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানায়, দিদার সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের আমির হোসেন ও আমির জাহান দম্পতির ছেলে। গত জানুয়ারি মাসে তিনি জেনিথ লাইফ ইন্স্যুরেন্সে গ্রাহক হন। ওই মাসে তিনি ২ হাজার টাকার কিস্তি পরিশোধ করেন। রমজানের আগে তিনি অসুস্থ হয়ে মারা যান। এতে নিয়ম অনুযায়ী জেনিথ লাইফ ইন্স্যুরেন্স তার পরিবারকে ৮৩ হাজার ৪৫৬ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর করা হয়েছে।
ইন্স্যুরেন্সের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার এন্ড লক্ষ্মীপুরের ইনচার্জ শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইন্স্যুরেন্সের চিফ মার্কেটিং অফিসার আরিফ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ইন্স্যুরেন্সের চিফ অপারেশন শাহাদাত হোসাইন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট নুরুল ইসলাম, সেলস ম্যানেজার আবুল মোবারক হৃদয় ও লক্ষ্মীপুর শাখা ম্যানেজার আলমগীর হোসেন প্রমুখ।
ইন্স্যুরেন্সের চিফ মার্কেটিং অফিসার আরিফ হোসেন বলেন, দিদার ২ হাজার টাকার একটি কিস্তি দেওয়ার পর মারা যান। তার মৃত্যুর একদিনের মধ্যেই মৃত্যুদাবী চেকের ব্যবস্থা করা হয়েছে। এটি গ্রাহকের প্রাপ্য। আমরা তার পরিবারের কাছে ৮৩ হাজার ৪৫৬ টাকার চেক হস্তান্তর করেছি। এছাড়া একজন গ্রাহক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। তাকেও চিকিৎসা ভাতা দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন