এ সম্পর্কিত আরও খবর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০১:৩৮ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩ প্রাঙ্গণে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
পরে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে অস্থায়ী একাডেমিক ভবন-৩–এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, উপ-উপাচার্য প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া এবং ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, মহান মুক্তিযুদ্ধে যে আদর্শ নিয়ে আমাদের বীর সন্তানরা আত্মত্যাগ করেছেন, সেই শোষণ ও দুর্নীতিমুক্ত, সমতা ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে। তিনি উপস্থিত সবাইকে সেই লক্ষ্য অর্জনে শপথ নিয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন