এ সম্পর্কিত আরও খবর
স্বর্ণ-টাকা নিয়ে পালিয়েছে গৃহবধূ, বিচার চেয়েছেন প্রবাসী স্বামী
- নিউজ এক্সপ্রেস প্রতিবেদক
- প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম
-
ছবি: নিউজ এক্সপ্রেস
লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে ১১ বছরের সন্তান রেখে কামরুন নাহার নামে এক গৃহবধূ পরকিয়া প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। পালিয়ে যাওয়ার সময় ৮৬ গ্রাম স্বর্ণ ও টাকাসহ মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্তোরায় এ ঘটনায় নাহারের সন্ধান ও বিচারের দাবিতে ভুক্তভোগী সৌদি প্রবাসী ফারুক হোসেন সংবাদ সম্মেলন করেছেন। ফারুক সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দ।
লিখিত বক্তব্য ফারুক হোসেন জানায়, ২০১৩ সালের ১ মার্চ ফারুক ও নাহারের পারিবারিকভাবে বিয়ে হয়৷ নাহার পাশবর্তী হাসন্দি গ্রামের মো. কাউছারের মেয়ে৷ তাদের সংসারে ১১ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। চাকরির কারণে ফারুক সৌদিতে থাকেন। গেলো বছর জানুয়ারি মাসেও তিনি ছুটিতে আসেন। পরে আবার সৌদি পাড়ি দেন। এরমধ্যেই নাহার তার গ্রামের রিয়াজুল ইসলাম রাজ নামে এক যুবকের সঙ্গে পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েন। পরে গত ১৮ ফেব্রুয়ারি কাউকে কিছু না বলে প্রবাসীর ৫ লাখ টাকা, প্রায় ৮ ভরি স্বর্ণ, জমির দলিল, ব্যাংক হিসেবের চেক বই, এটিএম কার্ড ও মূল্যবান জিনিসপত্র নিয়ে নাহার তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যায়।
ঘটনাটি জানতে পেরে ফারুক ১১ মার্চ ছুটি নিয়ে দেশে এসে শ্বশুর কাউছারের সঙ্গে কথা বলে কোন প্রতিকার পাননি। নাহারের পালিয়ে যাওয়ার ঘটনা তারা আমলে নিচ্ছেন না। এতে ফারুক বাদী হয়ে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে স্ত্রী নাহার, শশুর কাউছার, প্রেমিক রাজসহ ৮ জনের বিরুদ্ধে একটি এজাহার দাখিল করেন। তবে আদালত কোন আদেশ দেননি এ ঘটনায়।
ফারুক হোসেন বলেন, আমার ছেলেটাকে একা ফেলে নাহার তার প্রেমিকের সঙ্গে পালিয়েছে। যাওয়ার সময় ৮৬ গ্রাম স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আমি তার সন্ধান ও বিচারের দাবিতে আদালতে অভিযোগ দিয়েছি। তার বাবা বলছে থানায় জিডি করেছে, কিন্তু থানায় খোঁজ নিয়ে জানতে পেরেছি তিনি থানায় কোন জিডি করেননি।
নাহারার বাবা মো. কাউছার বলেন, নাহার পালিয়ে গিয়ে চরম অন্যায় করেছে। নাহারের সঙ্গে তার যোগাযোগ নেই। কে বা কার সঙ্গে পালিয়েছে তাও জানেন না তিনি।
সম্পাদক ও প্রকাশক: মো. আনিসুর রহমান জাভেদ
ঠিকানা: নয়াপল্টন, ঢাকা
স্বত্ব © নিউস এক্সপ্রেস মিডিয়া লিমিটেড
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
মন্তব্য করুন